সিলেট

প্রধানমন্ত্রীর সিলেট সফর: প্রত্যাশার বাস্তবায়ন যেনো দ্রুত হয়

প্রধানমন্ত্রীর সিলেট সফরের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠক

প্রকাশ: ০৬ মে ২০২৬ ১৭:০৮

দৈনিক সিলেটের মানচিত্রের স্টুডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক বিশেষ গোলটেবিল বৈঠক শুরু অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০৬ এপ্রিল) বিকেল ৪টায় নগরীর সুবহানীঘাটস্থ দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্রের স্টুডিওতে এই বিশেষ গোলটেবির বৈঠক শুরু হয়। 

পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলু ও নির্বাহী সম্পাদক দিপু সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আক্তার রশীদ চৌধুরী, বাসদ সিলেট জেলার আহবায়ক আবু জাফর। 

অনুষ্ঠানে অতিথিরা প্রধানমন্ত্রীর সিলেট সফরে প্রত্যাশার নানাদিক নিয়ে আলোচনা করেন এবং এসব বাস্তবায়ন যেনো দ্রুত হয় সেই দাবি তাদের।

সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী:

আসাম প্রদেশ থেকে বঞ্চনার শিকার সিলেট। অর্থনৈতিক জোন সৃষ্টি হয়নি। সংসদীয় আসন বন্ঠনেও সিলেট বৈষম্যের শিকার। কথায় আছে-সিলেটবাসী দেয় বেশী, পায় কম। শিক্ষার উন্নয়ন, বন্যা, জলাবদ্ধতা দূরিকরণে ভুমিকা রাখার দরকার। সিলেট অঞ্চলকে কীভাবে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হিসেবে তৈরি করতে হবে। সিলেট-ঢাকা মহাসড়কের কাজ আটকে আছে। রাজনৈতিকভাবে একটি দল সরকার গঠন করেছে। আমি প্রত্যাশা করবো সরকার সমস্যাগুলোকে চিহৃিত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। 


মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আক্তার রশীদ চৌধুরী:
আমাদের সিলেটের উন্নয়নে আমাদের বিশাল প্রত্যাশা। আমাদের সরকারের আড়াই মাস বয়সে প্রধানমন্ত্রীর সিলেট আসার বিষয়টি আমাদের সিলেটবাসীর জন্য আশাজাগানিয়ার ব্যাপার। এই সময়ের মধ্যে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমাদের সিলেটের দু'জন মন্ত্রী। ২ মে সিলেট সফরে এসে প্রধানমন্ত্রী ৬৪ জেলায় একযোগে নতুন কুঁড়ি স্পাোর্টস উদ্বোধন করেছেন। শিশুদের বিকাশে প্রধানমন্ত্রী সিলেটকেই বেছে নিয়েছেন। এর দ্বারা সিলেটের আমূল পরিবর্তন আসবে। সিলেট গত ১৭ বছর উন্নয়নবঞ্চিত ছিল। আমাদের মরহুম অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান'র হাতধরে সিলেটের বিপ্লব ঘটেছিল। আমি বিশ্বাস করি আমাদের সিলেটের দু'জন মন্ত্রীর হাতধরে সিলেটের উন্নয়নে পূণরায় বিপ্লব ঘটবে বলে আমি প্রত্যাশা করি। প্রতিশ্রুতি বাস্তবায়ন গত ১৭বছর নাম সর্বস্ব ছিল, কোনো দৃশ্যমান ছিলনা। আমরা আশা করি বিএনপি সরকার দৃশ্যত উন্নয়নের মাধ্যমে সিলেটের উন্নয়ন বাস্তবায়ন হবে। 


বাসদ সিলেট জেলার আহবায়ক আবু জাফর:
প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে সিসিক যে সুধী সমাবেশের আয়োজন করে। এই সুধী সমাবেশে মানুষের প্রত্যাশা অনেক। এখন প্রধানমন্ত্রী কিছু প্রতিশ্রুতি দিয়েছেন ও কিছু প্রকল্প হাতে নিয়েছেন। এখন প্রশ্ন হলো এগুলো বাস্তবায়ন হবে কবে। লুটপাটমুক্ত উন্নয়ন হলে বাস্তবায়ন দ্রুত হবে। নগরীতে জলাবদ্ধতা নিরসনে সরকার যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা যেনো দ্রুত বাস্তবায়ণ হয়। পানি সংকটের সমস্যা দূরিকরণে প্র্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে স্বাগত জানাই, যেনো এসব প্রতিশ্রুতি ও প্রকল্প দ্রুত বাস্তবায়ন হয়। 

সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে news icon ভারতীয় গরুর রমরমা বাণিজ্য সুনামগঞ্জের সীমান্তবর্তী পশুর হাটে  news icon খামারি থেকে ট্যানারি পর্যন্ত অনিশ্চয়তা news icon সুরমা ডাইকের গুরুত্বপূর্ণ সড়ক ভাঙনের মুখে