সিলেট

প্রধানমন্ত্রী আমন্ত্রণে রাজধানী যাচ্ছেন কয়েস লোদী ও ইমদাদ

প্রকাশ: ০৮ মে ২০২৬ ২২:৫৬

ছবি সংগৃহীত

আগামী ৯ মে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। এতে অংশ নিতে সিলেট থেকে ঢাকা যাচ্ছেন মহানগর বিএনপির শীর্ষ দুই নেতা—ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

দলীয় সূত্র জানায়, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এ সভায় অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির দপ্তর সংশ্লিষ্ট সদস্য তারিকুল আলম তেনজিং স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের মতবিনিময় হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

এদিকে সিলেট মহানগর বিএনপির দুই শীর্ষ নেতার ঢাকা সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কেন্দ্রীয় দিকনির্দেশনা ও নতুন সাংগঠনিক বার্তা নিয়ে তারা সিলেটে ফিরবেন বলে আশা করছেন দলীয় নেতাকর্মীরা।

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে news icon ভারতীয় গরুর রমরমা বাণিজ্য সুনামগঞ্জের সীমান্তবর্তী পশুর হাটে  news icon খামারি থেকে ট্যানারি পর্যন্ত অনিশ্চয়তা news icon সুরমা ডাইকের গুরুত্বপূর্ণ সড়ক ভাঙনের মুখে