সুনামগঞ্জের ধর্মপাশায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়ার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, মোটরসাইকেল ও হিসাবের খাতা জব্দ করা হয়।
রোববার (১০ মে) রাতের দিকে উপজেলার মড়লপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ধর্মপাশা থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন— মড়লপাড়া গ্রামের মোছা. ময়না (৪৫), মাহফুজ মিয়া (১৯), শুভ মিয়া (২২), জাকিরুল মিয়া (৩৫) ও অয়ন হাসান (১৫)।
পুলিশ জানায়, অভিযানের সময় তাঁদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং হিসাব সংরক্ষণের একটি খাতা উদ্ধার করা হয়েছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন, অনলাইন জুয়ার বিস্তার রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সি/মা/ডেস্ক/এসসিজে
সিলেট থেকে আরো পড়ুন