নির্বাচিত

পরিবেশ এবং জীবন

প্রকাশ: ১২ মে ২০২৬ ১৪:১৭

পৃথিবীর বয়স আনুমানিক সাড়ে চারশো থেকে পাঁচশো কোটি বছর। সৃষ্টি পর্ব থেকে ক্রমান্বয়ে পৃথিবী মানুষের বাসযোগ্য হয়ে পড়ে প্রাকৃতিক ভাবে। মাটি, পানি, বাতাস, আলো, বৃক্ষ লতাগুল্ম. পাহাড়, সমুদ্র ইত্যাদি নানান উপকরণে সজ্জিত হয়ে পৃথিবী হয়ে উঠে অপরূপ। কিন্তু মাত্র ক’হাজার বছরের নিষ্ঠুর দলনে পৃথিবী আজ অনেকগুলো সন্দেহের সম্মুখীন।


একাধিক প্রশ্নমালায় বেষ্টিত পৃথিবীর ভবিষ্যৎ। অবস্থার পরিপ্রেক্ষিতে পৃথিবীকে নিয়ে প্রশ্ন জাগে আর কতদিন বেঁচে থাকবে এ পৃথিবী, কতদিনই বা থাকবে সুজলা সুফলা শস্য শ্যামলা এরূপ। কেননা দিন দিন পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে সবুজ অরণ্যানি, মানুষের নখের থাবায় ছিন্ন ভিন্ন হচ্ছে প্রকৃতি। বৃক্ষের সাথে রয়েছে প্রকৃতির সরাসরি সম্পর্ক। আমরা সকলেই প্রাণীকূল শ্বাসন প্রক্রিয়ায় কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করি।’


প্রাণীকূলের পরিত্যক্ত কার্বন-ডাই-অক্সাইড গ্যাসকে সূর্যালোক ও পানির উপস্থিতিতে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরী করে এর উপজাত হিসেবে অক্সিজেন নির্গমন করে। নির্গত অক্সিজেন প্রাণীকূল গ্রহণ করে। এভাবে প্রাকৃতিক আবর্তের মাধ্যমে বাতাসের বিশুদ্ধতা বজায় রয়েছে। এজন্য বনাঞ্চলকে পৃথিবীর ফুসফুসের সাথে তুলনা করা হয়। পরিবেশ বিজ্ঞানীদের মতে, এক হেক্টর বনভূমি ৩ দশমিক ৭ টন কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে এবং ২ টন অক্সিজেন ত্যাগ করে।


এ থেকে সহজেই বুঝা যায় প্রাণী জগতের বেঁচে থাকার অত্যাবশ্যকীয় উপাদান অক্সিজেন সরবরাহের অন্যতম উৎসস্থল সবুজ অরণ্য। তাছাড়া পর্যাপ্ত বনাঞ্চল বৃষ্টিপাতের পরিমাণ যেমন বাড়ায় তেমনি অত্যধিক তাপমাত্রা ও পরিবেশ দূষণ রোধে এর ভূমিকা অপরিহার্য। কিন্তু অত্যন্ত নিষ্ঠুরভাবে প্রতিদিন জনসংখ্যার চাপে ও বসতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বনাঞ্চলকে উজাড় করা হচ্ছে। ফলে ক্রমাগত উত্তপ্ত হচ্ছে পৃথিবীকে রক্ষাকারী স্তর। ‘ওজন স্তর’ হালকা ও পাতলা হয়ে যাচ্ছে। শুধু কি তাই, পৃথিবীর বিভিন্ন দেশের বিশেষ করে আমাদের মত বিশাল জনসংখ্যা অধ্যুষিত এলাকার আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন ঘটতে শুরুকরছে দিন দিন।


অন্যদিকে পৃথিবীর ভূমির যে পরিমাণ আগে ছিল তা আজও রয়ে গেছে কিন্তু বেড়ে চলেছে মানুষ। অসংখ্য মানুষের ভীড়ে ও চাপে পৃথিবী যেন এখন হিমশিম খাচ্ছে। মানুষ বেঁচে থাকার কারণে নতুন নতুন প্রযুক্তির যেন প্যান্ডেরার প্যাটরা থেকে পালানো এক দৈত্য। যার উদ্যত খরগ ফালাফালা করে দিয়েছে প্রাকৃতিক ভারসাম্যকে। ছেড়ে দিতে হয় এ বিশ্ব ব্রহ্মান্ডে বীণার তারে বাঁধা আশ্চর্য প্রাণশক্তিকে। এক সময়কার মানুষের কল্পিত ও কাঙ্খিত শিল্প বিপ্লব নির্মল আকাশকে উপহার দেয় বিষাক্ত কালোধোঁয়া, আর পানির উৎস নদীকে দেয় ময়লা ও আবর্জনা। 


মানুষের বেহিসাবী ব্যয়ে উড়ে যাচ্ছে প্রাকৃতিক সম্পদ তেল, গ্যাস ও কয়লা। পৃথিবীর এ ক্ষতি করে চলেছে কিন্তু ধনী দেশগুলো। তারা উন্নয়ন ও প্রযুক্তির বদৌলতে মুছে ফেলছে অরণ্যকে। এক সময় দু’শ ফুট লম্বা গাছেরা ঘিরে থাকতো আমাজান জঙ্গলকে। খুলনার সুন্দরবনেও তা অভাব ছিল না। কিন্তু সেখানে গিয়ে হাতুড়ি ও কঠোর হাতে মানুষ শুরুকরেছে জঙ্গল সাফাই। জঙ্গলের পরিবর্তে সেখানে গড়ে উঠেছে বসতি, নির্মাণ করা হচ্ছে শহর, বন্দর, রাস্তাঘাট, কল-কারখানা ইত্যাদি। কিন্তু এর ফল কিংবা প্রতিক্রিয়া হলো অত্যন্ত বিরূপ। প্রকৃতির অমূল্য সম্পদ ও ঐশ্বর্যকে কি নিষ্ঠুর ভাবে ধ্বংস করে ফেলছে অবিবেচক মানুষের দল। মাতৃস্বরূপ এ প্রকৃতির দান ও কল্যাণের কথা একটিবারও ভাবছে না মানুষ।

চিন্তা করলে আমরা দেখি কি অ™ূ¢দ এ প্রকৃতি, তার পরিকল্পনাতে কি চাতুর্য। মানুষ যতো কার্বন-ডাই-অক্সাইড ছাড়বে, তার সবটাই চুষে নিবে আশপাশের গাছপালা। এ অদ্ভুদ প্রক্রিয়ায় আমরা বিস্মিত না হয়ে পারি না। আমরা বুদ্ধিদীপ্ত মানুষ বেমালুম ভুলতে বসেছি। তাই অবাধে গাছ কেটে ফেলছি নেশায় কিংবা পেশায়। পরিণামে সবুজ হারিয়ে যাচ্ছে এ সুন্দর পৃথিবী থেকে। এভাবে চলতে থাকলে অচিরেই ধ্বংস হবে পৃথিবী। 


মূলতঃ পৃথিবীতে পরিবেশ দূষণ নতুন কিছু নয়, আবহমানকাল থেকে এটি হয়ে আসছে। ফলে প্রকৃতিতে ওলোট-পালট ঘটছে বার বার। কত উদ্ভিদ ও প্রাণী যে নষ্ট হয়ে গেছে তার কোন হিসাব নেই। এসব চড়াই উৎরাইতে মানুষ ঠেকে শিখেছে কোথায় তার সীমাবদ্ধতা। শুরুকরলো মানুষ পরিবেশ আন্দোলন। পরিবেশকে সুস্থ, সুষ্ঠু ও নিরাপদ রাখার আন্দোলন। শুরুহলো দেশে দেশে প্রচার। আলোচনা, সেমিনার, বিতর্ক সিম্পোজিয়াম সর্বোপরি পালন ‘বিশ্ব পরিবেশ দিবস’ আর্থ সামিট অর্থাৎ ধরিত্রী সম্মেলনও করলো জাতিসংঘ মহারোহে। এতে স্থানীয় স্তরে কিছু সদস্য এলেও সামগ্রিকভাবে পরিবেশের কোন উপকার হয়নি।

কাজেই পরিবেশকে দূষণ মুক্ত করতে হলে চাই পরিবেশ আন্দোলন, পরিবেশ বিপ্লব-পরিবেশকে উপযুক্ত সংরক্ষণের বাস্তব কর্মপন্থা। যে বৃক্ষ আমাদের পরিবেশ রক্ষা করে, খাদ্য যোগায়, অক্সিজেন দেয়, চিকিৎসা করে, জীবন বাঁচায়, এমনকি পূণ্য ও সম্পদ সঞ্চয়ে সাহায্য করে, সে বৃক্ষ রোপণ ও রক্ষার ব্যাপারে আমাদের প্রচুর আগ্রহ, আন্তরিকতা ও উদ্দীপনা নিয়ে এগিয়ে আসতে হবে।


ভবিষ্যৎ বংশধরদের জন্য আমরা যেন সবুজ গাছের নির্মল বাতাস আর সূর্যের সোনালী আলো রেখে যেতে পারি সেটাই হোক আমাদের অঙ্গীকার। আমরা যদি তাই করি তাহলে রেখে যেতে পারবো ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বাসযোগ্য সবুজ পৃথিবী। সমৃদ্ধ পৃথিবী। 
 

সাংবাদিক ও কলামিস্ট

নির্বাচিত থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে news icon ভারতীয় গরুর রমরমা বাণিজ্য সুনামগঞ্জের সীমান্তবর্তী পশুর হাটে  news icon খামারি থেকে ট্যানারি পর্যন্ত অনিশ্চয়তা news icon সুরমা ডাইকের গুরুত্বপূর্ণ সড়ক ভাঙনের মুখে