সিলেট

প্রফেসর ডা. আজিজুর রহমান মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী

সিলেটে আঞ্জুমান মুফিদুল ইসলামের সভা ও দোয়া মাহফিল

প্রকাশ: ১৩ মে ২০২৬ ১৬:৫৬

‘জীবনেও সাথী, মরণেও সাথী’-এই মহান প্রতিপাদ্যকে ধারণ করে মানবতার সেবায় নিয়োজিত ইসলামী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার সাবেক সভাপতি মরহুম প্রফেসর ডা. আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে নগরীর হাউজিং এস্টেটস্থ আঞ্জুমান মাদ্রাসা হলরুমে মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 


মরহুম প্রফেসর ডা. আজিজুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি আতাউর রহমান।


আলোচনা সভায় বক্তারা বলেন, তিনি সিলেট লায়ন্স শিশু হাসপাতাল, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, হার্ট ফাউন্ডেশন এবং লায়ন্স ফাউন্ডেশন-সহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বক্তারা আরো বলেন, প্রয়াত প্রফেসর ডা. আজিজুর রহমান ছিলেন সিলেটের একজন বিশিষ্ট সমাজসেবক, মানবদরদী ও জনহিতৈষী ব্যক্তিত্ব। মানবতার কল্যাণে তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিরলসভাবে কাজ করে গেছেন।


আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ট্রেজারার ইমরান আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন মরহুম প্রফেসর ডা. আজিজুর রহমানের ছেলে  আতিকুর রহমান ও আরিফুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্জুমান মুফিদুল ইসলামের জীবন সদস্য ডা. জাকির হোসেন, ডা. সাঈদ সাকিব, মো. আমিনুল ইসলাম, মো. মাহবুবুর রহমান, রুহুল কুদ্দুস চৌধুরী মাছুম, মো. কামাল আহমদ, লায়ন্স ক্লাব অব সিলেটের হুমায়ুন কবির, ইয়াইয়া সাদ্দাম, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা নুরুল হক নাইম, মাওলানা সালমান আহমদ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা সালেহ আহমদ, মাওলানা হাসান আহমদ, মাওলানা মনসুর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি  

সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে news icon ভারতীয় গরুর রমরমা বাণিজ্য সুনামগঞ্জের সীমান্তবর্তী পশুর হাটে  news icon খামারি থেকে ট্যানারি পর্যন্ত অনিশ্চয়তা news icon সুরমা ডাইকের গুরুত্বপূর্ণ সড়ক ভাঙনের মুখে