গনমাধ্যম

সাংবাদিক হারুন রশিদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশ: ১৫ মে ২০২৬ ১৭:৫২

ওসমানীনগর উপজেলার ‘ওসমানীনগর প্রেসক্লাব’ এর  সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন রশিদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কদমতলা জামে মসজিদে বরায়া কাজীরগাঁ নোয়াবাড়ী যুবসংঘের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল পূর্বে মরহুম হারুন রশিদের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন, সমাজসেবামূলক কর্মকান্ড এবং এলাকার মানুষের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। এসময় বক্তারা বলেন, তিনি ছিলেন একজন নির্ভীক, সৎ, দায়িত্বশীল ও মানবিক গুণাবলিসম্পন্ন সংবাদকর্মী, যিনি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করেছেন। সত্য ও ন্যায়ের পক্ষে তিনি সবসময় ছিলেন সোচ্চার এবং অন্যায়, দুর্নীতি ও সমাজের অসঙ্গতির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে কলম ধরেছেন।

বক্তারা আরও বলেন, সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা এবং সমাজে সম্প্রীতি বজায় রাখতে তাঁর অবদান ছিল প্রশংসনীয়।

 

তিনি ছিলেন সকল শ্রেণি-পেশার মানুষের কাছে অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় একজন ব্যক্তি। মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন তাজপুর কদমতলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুমতাজুর রহমান মিফতা। এর আগে ১ মে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সাংবাদিক হারুন রশিদ হঠাৎ বুকে ব্যাথা অনুভব হলে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক হারুন রশিদকে মৃত ঘোষণা করেন।

 

গনমাধ্যম থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে news icon ভারতীয় গরুর রমরমা বাণিজ্য সুনামগঞ্জের সীমান্তবর্তী পশুর হাটে