সিলেট

সিলেট জজ কোর্টের পিপি বিএনপি নেতা অ্যাডভোকেট মুজিব আর নেই, দাফন সম্পন্ন 

প্রকাশ: ১৫ মে ২০২৬ ১৮:৫৭

সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ‍্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব মারা গেছেন।

শুক্রবার (১৫ মে) ভোরে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অ‍্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য ও গোলাপগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

তার জানাজার নামাজ শুক্রবার বাদ জুম্মা হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ প্রাঙ্গণে এবং বাদ আসর গোলাপগঞ্জ উপজেলার নিজ গ্রামে অনুষ্ঠিত হয়।

শোক
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য কামরুল হাসান চৌধুরী শাহিন অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পৃথক শোকবার্তায় তারা বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ছিলেন একজন সৎ, সাহসী ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। দল ও মানুষের কল্যাণে তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তার হঠাৎ মৃত্যুতে সিলেট জেলা বিএনপি ও গোলাপগঞ্জবাসী একজন অভিভাবকসুলভ নেতা হারাল। এই ক্ষতি অপূরণীয়।

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে news icon ভারতীয় গরুর রমরমা বাণিজ্য সুনামগঞ্জের সীমান্তবর্তী পশুর হাটে  news icon খামারি থেকে ট্যানারি পর্যন্ত অনিশ্চয়তা news icon সুরমা ডাইকের গুরুত্বপূর্ণ সড়ক ভাঙনের মুখে