ইয়াবাসহ আটক যুবক
হবিগঞ্জের লাখাই উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ আজি রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আজি রহমান ওই গ্রামের মৃত শিরু মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের নির্দেশনায় এসআই প্রণয় কুমার সরকার, মুন্না মিয়া ও অরবিন্দুর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরে অভিযুক্তের বসতঘরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লাখাই থানার ওসি শরীফ আহমেদ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার সকালে তাকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
সি/মা/ডেস্ক/এসসিজে
সিলেট থেকে আরো পড়ুন