সিলেট

‎মাধবপুরে বাড়ি ছেড়ে \'পালালেন\' ডিজে সুমাইয়া

তিন সন্তান নিয়ে দুশ্চিন্তায় পরিবার

প্রকাশ: ১৬ মে ২০২৬ ১৭:০৩

ডিজে সুমাইয়া। ইনসেটে তাঁর তিন শিশু সন্তান।

হবিগঞ্জের মাধবপুর স্থানীয় বাউল শিল্পী ডিজে সুমাইয়া প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে স্বামী ও পরিবারের পক্ষ থেকে।

ঘটনাটি উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রামের। 

শিল্পী ডিজে সুমাইয়ার স্বামীর পরিবার জানায়, পার্শ্ববর্তী সন্তোষপুর গ্রামের এক যুবকের সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে ১০ মে, রোববার তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে উল শিল্পী ডিজে সুমাইয়া। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেন নি। 

‎পরিবার বলছে, ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সুমাইয়ার কোনো সন্ধান তারা পান নি। তবে তাঁর তিন সন্তান নিয়ে চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় পড়েছেন স্বামী। 

‎নিখোঁজ সুমাইয়ার স্বামী খোকন মিয়া বলেন, ২০১৬ সালে তাদের বিয়ে হয় এবং প্রায় ১০ বছর ধরে সংসার চলছিল। তার দাবি, দীর্ঘদিন ধরেই পার্শ্ববর্তী ওই যুবকের সঙ্গে স্ত্রীর সম্পর্ক ছিল।

‎তিনি আরও জানান, ঘটনার পর থেকে স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং সম্ভাব্য কোনো স্থানে যোগাযোগ করেও কোনো তথ্য মেলেনি।

‎এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
‎‎
‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করনে নি। অভিযোগ পেলে আমরা আইনী ব্যবস্থা নেবো। 

‎এদিকে স্বামী খোকন মিয়া জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে news icon ভারতীয় গরুর রমরমা বাণিজ্য সুনামগঞ্জের সীমান্তবর্তী পশুর হাটে  news icon খামারি থেকে ট্যানারি পর্যন্ত অনিশ্চয়তা news icon সুরমা ডাইকের গুরুত্বপূর্ণ সড়ক ভাঙনের মুখে