এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘মুরারিচাঁদ কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ১ম দ্বি-বার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেল ৩টায় কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে এই সম্মেলন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ-কে সভাপতি এবং বিশিষ্ট ব্যাংকার তাজ উদ্দিন আহমেদ-কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলী গঠন করা হয়েছে।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. তৌফিক এজদানী চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আলাউদ্দিন খান, মো. আব্দুল মুমিত চৌধুরী, মো. আনোয়ার রেজা চৌধুরী, মো. জয়নাল আবেদীন, খলিলুর রহমান চৌধুরী, মোস্তাকিম আহম্মদ কাওছার, বিশ্বজিৎ সরকার প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ তাঁর আবেগঘন বক্তব্যে বলেন, পদার্থবিজ্ঞান বিভাগ থেকে অর্জিত যুক্তি ও সত্য অনুসন্ধানের মানসিকতা আমাদের জীবনের ভিত্তি গড়ে দিয়েছে। এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন শুধু পুনর্মিলনের প্ল্যাটফর্ম নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৃত্তি, মেন্টরশিপ চালু এবং দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী নেটওয়ার্ক হিসেবে কাজ করবে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি মোঃ আনোয়ার রেজা চৌধুরী, অর্ধেন্দু কুমার দাশ, মোহাম্মদ আজাদ উদ্দিন, মোঃ জয়নাল আবেদীন, সমসাদ বেগম চৌধুরী, খলিলুর রহমান চৌধুরী সুজন ও মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন এবং সহ-সাধারণ সম্পাদক মোছাম্মদ ফৌজিয়া আক্তার মনি, মোহাম্মদ গোলাম মোস্তফা ও মোস্তাকিম আহম্মদ কাওছার, সাংগঠনিক সম্পাদক মোছাঃ সাজনারা বেগম, বিশ্বজিৎ সরকার ও তোফায়েল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সনজিৎ কান্তি দেব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ মহসীন আলী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ গোপাল ঘোষ, সমাজকল্যাণ সম্পাদক খলিলুর রহমান সাদী, সাংস্কৃতিক সম্পাদক শারমিন আক্তার সীমা, ক্রীড়া সম্পাদক সঞ্জয় দাশ, সাহিত্য সম্পাদক বিমান দাস, দপ্তর সম্পাদক সোহান আহমদ, সদস্য সৈয়দ মুর্শেদ আলী, সত্যরঞ্জন সরকার, মো খায়রুল আমিন, মো. আজাদ-উর-রহমান, মো নাজমুল ইসলাম, আব্দুল্লাহ আল মারুফ, গোলাম মুমিন খান, মো সাদ্দাম হোসেন, মো খায়রুল আলম এবং ২ জনকে কোয়াপ্ট করা হবে।
কমিটিতে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান-কে প্রধান উপদেষ্টা করা হয়েছে। অন্য উপদেষ্টারা হলেন— প্রফেসর মো. আব্দুল হাই, প্রফেসর পরাগ কান্তি দেব, প্রফেসর ড. মুহাম্মদ আলাউদ্দিন খান, প্রফেসর মো. তৌফিক এজদানী চৌধুরী, এমরান আহমদ চৌধুরী এম.পি., প্রফেসর সাব্বির আহমদ, অধ্যাপক রঞ্জিত মোহন্ত, মাধব রায়, মো. আব্দুল মুমিত চৌধুরী, মহীতোষ তালুকদার, মো. আশরাফ হোসেন, মো. এরশাদ আলী, মো. হোসেন সরওয়ার সাগর ও মো. আব্দুর আজিজ (বাকি ৬ জন কোয়াপ্ট করা হবে)।
সিলেট থেকে আরো পড়ুন