ইসলাম

নতুন চাঁদ দেখলে যে দোয়া পড়া সুন্নত

প্রকাশ: ১৮ মে ২০২৬ ১৭:৪২

নতুন চাঁদ দেখে একটি দোয়া পড়াও সুন্নত। নবীজি নতুন চাঁদ দেখে শান্তি ও নিরাপত্তার দোয়া করতেন।


তালহা ইবনে ওবায়দুল্লাহ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন—
اللَّهُمَّ أهِلَّهُ عَلَيْنَا بِالأمْنِ وَالإيمانِ، وَالسَّلاَمَةِ وَالإسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ اللهُ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলামি, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।’

অর্থ : ‘হে আল্লাহ! তুমি ওই চাঁদকে আমাদের ওপর উদিত করো নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ। হেদায়াত ও কল্যাণের চাঁদ।


(সুনানে তিরমিজি, হাদিস : ১২২৮; রিয়াজুস সালিহিন, হাদিস : ১২২৮)
 

ইসলাম থেকে আরো পড়ুন