সিলেট

কোম্পানীগঞ্জ-ছাতক সড়ক প্রশস্তকরণে অংশীজন সভা; দ্রুত বাস্তবায়নের দাবি

প্রকাশ: ১৮ জুন ২০২৬ ২৩:০৯

ছবি: সিলেটের মানচিত্র

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ছাতক পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) প্রণয়নের লক্ষ্যে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টায় কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান কলেজের সম্মেলন কক্ষে সড়ক বিভাগ, সিলেটের উদ্যোগে ‘যথাযথ মান ও প্রশস্ততায় উন্নয়ন’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের অংশীজন সভা অনুষ্ঠিত হয়। 

এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সড়ক বিভাগ সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সালাহউদ্দিন সোহাগের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।

এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন, এম সাইফুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুর্শেদ আলম, উপ-সহকারী প্রকৌশলী মো. সোলায়মান, পবিস-২-এর এজিএম মোখলেছুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আ. মন্নান মনাফ, সহ-সভাপতি শওকত আলী বাবুল ও বশির আহমদ, সাধারণ সম্পাদক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, সদস্য জুয়েল আহমদ ও আজিজুল হক, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, তেলিখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশা, যুবদল নেতা হযরত আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান এবং ছাত্রনেতা শাহজাহান মিয়াসহ অনেকে।

প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন কনসালট্যান্ট টিম লিডার আমিরুল ইসলাম।

 

সভায় বক্তারা বলেন, প্রস্তাবিত ৩৪ ফুট প্রশস্ত ও ১১ দশমিক ৯৩ কিলোমিটার দীর্ঘ সড়কটির উন্নয়ন বাস্তবায়িত হলে সিলেট ও সুনামগঞ্জ জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে। পাশাপাশি পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং দুই জেলার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বক্তারা সড়কটি দ্রুততম সময়ে এবং মানসম্মতভাবে উন্নয়ন ও সম্প্রসারণের দাবি জানান।

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন