খেলাধুলা

মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপে

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ ১৬:১৯

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালের পথে ফ্রান্স। বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি ফরাসিরা। কিলিয়ান এমবাপের নেতৃত্বে আক্রমণভাগ বারবার মরক্কোর রক্ষণে চাপ সৃষ্টি করলেও গোলরক্ষক ইয়াসিন বুনুর দৃঢ়তায় প্রথম ৪৫ মিনিট গোলশূন্যই শেষ হয়।


ম্যাচের ২৫তম মিনিটে মরক্কোর ডি-বক্সে নুসাইর মাজরাউয়ির ফাউলের পর লাইন্সম্যানের সঙ্গে আলোচনা করে ফ্রান্সের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি ফাকুন্দো তেল্লো। ভিএআরে সিদ্ধান্ত পর্যালোচনা করা হলেও পেনাল্টির সিদ্ধান্ত বহাল থাকে। স্পট কিক নিতে আসেন কিলিয়ান এমবাপ্পে। তবে তার ডান দিকের নিচের কোণ লক্ষ্য করে নেওয়া শট দুর্দান্ত ডাইভ দিয়ে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

পেনাল্টি মিসের পরও আক্রমণের ধার বজায় রাখে ফ্রান্স। ৩২তম মিনিটে তরুণ ফরোয়ার্ড দেজিরে দুয়ে দারুণ একক প্রচেষ্টায় গোলের সুযোগ তৈরি করলেও আবারও বাধা হয়ে দাঁড়ান বুনু। তার অসাধারণ সেভে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ফরাসিরা।


দ্বিতীয়ার্ধে এসে অবশেষে জালের দেখা পায় বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৬০তম মিনিটে বক্সের কাছাকাছি জায়গা থেকে দুর্দান্ত শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে।

এটি চলতি বিশ্বকাপে তার অষ্টম গোল। একই সঙ্গে গোলসংখ্যায় তিনি লিওনেল মেসির সমতায় পৌঁছান। বিশ্বকাপে সব মিলিয়ে এটি এমবাপের ২০তম গোল, যা মেসির মোট গোলসংখ্যার চেয়ে একটি কম।

এমবাপের গোলের কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। জয়ের কাছাকাছি চলে যায় ফ্রান্স।

খেলাধুলা থেকে আরো পড়ুন