এবার সিলেট নগরীর একটি হাসপাতালে চুরি করতে এসে ভংঙ্কর নারী ছিনতাইকারী পপিকে তার সহযোগিসহ আটক করে পুলিশে দিয়েছেন জনতা।
আটককৃতরা হলেন, নগরীর শাহজালাল উপশহর এলাকার এইচ ব্লকের সুমন মিয়ার স্ত্রী সীমা বেগম পপি (৩০) ও শামীম মিয়ার স্ত্রী শিউলি (২৪)।
বুধবার রাত ৮টার দিকে নগরীর সোবহানীঘাট আল হারামাইন হাসপাতালে তাদের আটক করা হয়। পুলিশে সোপর্দের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ম্যাজিস্ট্রেট আব্দুল বাছিত মোল্লা।
পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে নগরীর সোবহানীঘাট আল হারামাইন হাসপাতালে চুরি করতে গিয়ে ২ নারী ছিনতাইকারীকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ৬ মাসের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির।
উল্লেখ্য, সর্বশেষ ২০২২ সালের ২ মার্চ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় গ্রেফতার হওয়া সীমা বেগম পপিকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।
সিলেট থেকে আরো পড়ুন