সারাবিশ্ব

সৌদিতে সড়কে ঝরল বাংলাদেশি ২ সহোদরের প্রাণ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ ১৭:১০

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১) বাংলাদেশি দুই সহোদর ভাই নিহত হয়েছেন। সজীব ও সুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের বাবা ব্যবসায়ী আব্দুল মালেক।

বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে প্রাইভেটকারযোগে রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সজীব ও সুজন মারা যান। তারা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের বড় ছেলে ও মেজো ছেলে।


সজীব ও সুজনের সহকর্মীদের বরাত দিয়ে তাদের বাবা আব্দুল মালেক জানান, সজীব ও সুজন জেদ্দায় ব্যবসা করতেন। তারা দুজনই রিয়াদ শহরে ব্যাবসায়িক মালামাল কিনতে যান।


ওই মালামাল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় গুরুত্বর আহত হয়ে সজীব ও সুজন মারা যান।
নিহতদের বাবা আব্দুল মালেক বলেন, ‘আমার দুই ছেলে একসঙ্গে মারা গেছে।


সবাই তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।’ তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।


চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, ‘ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

সারাবিশ্ব থেকে আরো পড়ুন