ছবি : সংগৃহীত
দৈনিক শ্যামল সিলেট-এর সিনিয়র রিপোর্টার আতিকুর রহমানের ছোট চাচা কাহের আহমদ মজনু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে নগরীর সোনারপাড়ার ১৬ নম্বর নবারুন আবাসিক এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, কাহের আহমদ মজনু মিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং বেশ কিছুদিন ধরে নিজ বাসায় শয্যাশায়ী ছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।
বুধবার (২২ জুলাই) বাদ জোহর সোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে মানিকপীর (রহ.) কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে পরিবারের সদস্যদের, আত্মীয়-স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
গনমাধ্যম থেকে আরো পড়ুন