সিলেট

নবীগঞ্জে ডাকাতির মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১৯

ছবি: সিলেটের মানচিত্র

হবিগঞ্জের নবীগঞ্জে ডাকাতির মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা আরশ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আরশ আলী ওই গ্রামের মোজাফফর আলীর ছেলে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের নির্দেশে এএসআই মতিউর রহমান মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে আরশ আলীকে আটক করা হয়।


পুলিশের তথ্য অনুযায়ী, আরশ আলীর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় দণ্ডবিধির ৩৯২ ধারায় ডাকাতির মামলা রয়েছে। মামলাটি ২১ নম্বর এবং জিআর নম্বর ১১৪/২০২৬। মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন।


নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে আরশ আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন