সিলেট

জুড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাফি সেবা চালু

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ ১৬:২৮

মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য আল্ট্রাসনোগ্রাফি সেবা চালু হয়েছে। রোববার এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিঠু বলেন, আল্ট্রাসনোগ্রাফি সেবা চালুর ফলে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা গ্রহণ আরও সহজ হবে। স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের ব্যবস্থা চালু, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চিকিৎসাসেবায় শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


তিনি আরও বলেন, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন ৫০ শয্যাবিশিষ্ট ভবন নির্মাণ, হৃদ্‌রোগের চিকিৎসা ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালুর মাধ্যমে স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জুড়ী ও আশপাশের এলাকার মানুষকে উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতালে ছুটতে হবে না।


এমপি মিঠু হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করার আহ্বান জানান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন আহমেদ এমপি'র সহধর্মিনী ফৌজিয়া আহমেদ ও কন্যা ফাতেমা বিনতে আহমেদ সানজিদা, জুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান আইনুল হক মিনু, উপজেলা বিএনপির সহসভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
 

 

সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon হবিগঞ্জে শাশুড়িকে খুন, জামাতার যাবজ্জীবন কারাদণ্ড  news icon সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫ news icon মৃত্যুর ১০ দিন পর তামাবিল দিয়ে ভারতীয় নারীর মরদেহ হস্তান্তর news icon হাওরে মাছ শিকারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেপ্তার ৪ news icon সরকার সিলেটে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী news icon জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর