সিলেট

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ ১৫:২৬

কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবকের প্রাণ গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার রাত ১টার দিকে দুপরিরপাড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি জানিয়েছেন।

নিহত ৩০ বছর বয়সী আক্তার হোসেন ওই গ্রামের কালা মিয়ার ছেলে। আর হামলায় আহত জাহাঙ্গীর চিকিৎসাধীন রয়েছে।


নিহত ৩০ বছর বয়সী আক্তার হোসেন ওই গ্রামের কালা মিয়ার ছেলে। আর হামলায় আহত জাহাঙ্গীর চিকিৎসাধীন রয়েছে।

 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সোমবার রাতে আক্তার হোসেন ও তার ভাই জাহাঙ্গীর হোসেন একটি পুকুরে সেচ দিয়ে মাছ ধরছিলেন। এ সময় প্রতিবেশী আব্দুল হালিম তাদের মাছ ধরতে বাধা দিলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

 

পরে বাড়ি ফেরার পথে আব্দুল হালিমের ছেলেসহ ৩০ থেকে ৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে আক্তার ও জাহাঙ্গীরের ওপর হামলা চালান। এতে দুই ভাই গুরুতর আহত হন।


পরে আশঙ্কাজনক অবস্থায় আক্তারকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

ওসি উছমান গণি বলেন, সোমবার ভোর ৫টার সিলেট এমএজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্তার মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্ততি চলছে। নিহতের পরিবার এ ঘটনায় অভিযোগ দাখিল করবে বলে জানিয়েছে।

 

এদিকে হামলার অভিযোগে একই গ্রামের আব্দুল জলিলের ছেলে জুয়েল আহমদকে (২৮) আটক করা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, বাকিদের ধরতে অভিযান চলছে।

সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon হবিগঞ্জে শাশুড়িকে খুন, জামাতার যাবজ্জীবন কারাদণ্ড  news icon সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫ news icon মৃত্যুর ১০ দিন পর তামাবিল দিয়ে ভারতীয় নারীর মরদেহ হস্তান্তর news icon হাওরে মাছ শিকারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেপ্তার ৪ news icon সরকার সিলেটে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী news icon জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর