সিলেট

জুড়ী বাজারে মানসিক ভারসাম্যহীন মহিলার সন্তান প্রসব

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ ২১:৩৭

ছবি: সিলেট মানচিত্র

মৌলভীবাজারের জুড়ীতে মানসিক ভারসাম্যহীন মহিলা (৪০) এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন| তবে শিশুটির বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি| ঘটনাটি রবিবার ভোরে উপজেলা শহরের ভবানীগঞ্জ বাজারে ঘটেছে|  

 

আজ রোববার (১৮ সেপ্টেম্বর)ফজরের নামাজ শেষে সড়কে পায়চারী করা মুসল্লীরা বিষয়টি দেখতে পেয়ে চিকিৎসার জন্য মা ও ছেলেকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান| স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মা ও নবজাতককে দেখতে হাসপাতালে যান এবং উন্নত চিকিৎসার নির্দেশ দেন| 

 

জুড়ী উপজেলা বিএানপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ জানান- ফজরের নামাজ শেষে মর্নিং ওয়াকে বের হলে ভবানীগঞ্জ বাজারে জহুর আলী মার্কেটের সামনে মানসিক ভারসাম্যহীন মহিলার কোলে সদ্য প্রসব হওয়া পুত্র সন্তানটিকে দেখতে পাই| সাথে সাথে ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান আইনুল হক মিনু এবং ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সদস্য আসমত আলীসহ কয়েকজন মিলে মা ও নবজাতককে চিকিৎসা সেবার জন্য জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই| পরে পুলিশ প্রশাসনের মাধ্যমে নবজাতকটিকে কোনো এক নিঃসন্তান দম্পতি দত্তক নিয়ে যান|

 

জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন- মাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে|

 

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon হবিগঞ্জে শাশুড়িকে খুন, জামাতার যাবজ্জীবন কারাদণ্ড  news icon সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫ news icon মৃত্যুর ১০ দিন পর তামাবিল দিয়ে ভারতীয় নারীর মরদেহ হস্তান্তর news icon হাওরে মাছ শিকারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেপ্তার ৪ news icon সরকার সিলেটে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী news icon জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর