সিলেট

হবিগঞ্জে অনুমতি না নিয়ে বাণিজ্যমেলা, ৫ জনকে কারাদন্ড

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ ১৬:৫৪

হবিগঞ্জের চুনারুঘাটে সরকারি কলেজের সামনে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে বাণিজ্য মেলা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে মেলা পরিচালনার সঙ্গে যুক্ত ৫ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হল- হৃদয় মিয়া (১৯), মাহবুবুর রহমান (৩৪), সাজু মিয়া (২১), শরিফ আহমেদ (২২) ও এবাদুর রহমান (২৬)। সোমবার দুপুর ১টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) তৌফিক আনোয়ার।

তিনি জানান- ইতোপূর্বে মেলা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে সরকারি আদেশ অমান্য করে বাণিজ্য মেলা পরিচালনা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। এমনকি নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্কবার্তা দেওয়া হয়। তা সত্তে¡ও নির্দেশ অমান্য করে মেলা চালানের চেষ্টা করা হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।


অভিযানকালে দন্ড প্রদানের পাশাপাশি মেলা প্রাঙ্গণে আয়োজকদের তৈরি করা বিভিন্ন প্রবেশদ্বার (গেট) এবং বিভিন্ন স্টল ও দোকানের অবকাঠামো অপসারণ করে গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন চুনারুঘাট থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস দল।


তিনি বলেন, এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ও সরকারি নিয়ম রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে চুনারুঘাট উপজেলার সর্বসাধারণ ও আয়োজকদের কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত কোনো প্রকার মেলা বা বাণিজ্য মেলা পরিচালনা না করার জন্য কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon হবিগঞ্জে শাশুড়িকে খুন, জামাতার যাবজ্জীবন কারাদণ্ড  news icon সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫ news icon মৃত্যুর ১০ দিন পর তামাবিল দিয়ে ভারতীয় নারীর মরদেহ হস্তান্তর news icon হাওরে মাছ শিকারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেপ্তার ৪ news icon সরকার সিলেটে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী news icon জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর