সিলেট

নবীগঞ্জে হাজতে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান, দুই পুলিশ সদস্য ক্লোজড

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ ১৯:০৭

ছবি: সিলেট মানচিত্র

হবিগঞ্জের নবীগঞ্জ থানা হাজতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। একই ঘটনায় ভিডিও ধারণের অভিযোগে ওই নেতার এক সহযোগীকেও গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে দায়িত্বে অবহেলার অভিযোগে উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ও নারী কনস্টেবল আফসানা মিমিকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ থানার ওসির নির্দেশে এসআই আসিফের নেতৃত্বে পুলিশের একটি দল আউশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শাহ তপুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তিনি উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের শাহ ফিরোজ মিয়ার ছেলে।

পরে থানা হাজতে থাকা অবস্থায় শাহ তপুর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশের দাবি, তপুর সহযোগী একই গ্রামের বাসিন্দা শাহ জুয়েল কৌশলে ভিডিওটি ধারণ করেন। তিনি শাহ শুকুর আলীর ছেলে। পরে তাকে আটক করে একই মামলায় গ্রেফতার দেখানো হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, থানার হাজতের মতো স্পর্শকাতর স্থানে অবৈধভাবে ভিডিও ধারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় শাহ জুয়েলকে গ্রেফতার করে একই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সময় দায়িত্বে থাকা ডিউটি অফিসার এসআই মেহেদী হাসান ও নারী কনস্টেবল আফসানা মিমির দায়িত্ব পালনে অবহেলা ছিল বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এ কারণে তাদের জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এদিকে গ্রেফতার শাহ তপু ও তার সহযোগী শাহ জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon হবিগঞ্জে শাশুড়িকে খুন, জামাতার যাবজ্জীবন কারাদণ্ড  news icon সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫ news icon মৃত্যুর ১০ দিন পর তামাবিল দিয়ে ভারতীয় নারীর মরদেহ হস্তান্তর news icon হাওরে মাছ শিকারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেপ্তার ৪ news icon সরকার সিলেটে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী news icon জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর