সিলেট

ফ্ল্যাট তালাবদ্ধ, চারতলা থেকে পড়ে নারীর মৃত্যু

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ ১৯:৪২

ছবি: প্রতীকি

মৌলভীবাজার শহরের একটি আবাসিক ভবনের চারতলার ফ্ল্যাট থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ফ্ল্যাটটি তালাবদ্ধ থাকা অবস্থায় জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে তিনি নিচে পড়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর সঙ্গে একই ফ্ল্যাটে বসবাসকারী এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

 

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শহরের উত্তর কলিমাবাদ এলাকার ‘আরজু ভিলা’ নামের একটি ভবনে এ ঘটনা ঘটে। ভবনটি লন্ডনপ্রবাসী আরজু মিয়ার ছেলে রাসেল মিয়ার মালিকানাধীন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে হঠাৎ ভবনটির চারতলা থেকে এক নারী নিচে পড়ে যান। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল। বাসার লোকজন বাইরে থাকা অবস্থায় ঘরের ভেতর থেকে অস্বাভাবিক শব্দের বিষয়টি পাশের বাড়ির বাসিন্দারা ফোনে জানালে তাঁরা দ্রুত ফিরে আসেন।

 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারী ও এক যুবক অনলাইন অ্যাপের মাধ্যমে ফ্ল্যাটটি ভাড়া নিয়ে সেখানে বসবাস করছিলেন। ফ্ল্যাটে আসবাবপত্রও ছিল।

 

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। নারীর মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ওই নারীর সঙ্গে থাকা যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

 

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon হবিগঞ্জে শাশুড়িকে খুন, জামাতার যাবজ্জীবন কারাদণ্ড  news icon সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫ news icon মৃত্যুর ১০ দিন পর তামাবিল দিয়ে ভারতীয় নারীর মরদেহ হস্তান্তর news icon হাওরে মাছ শিকারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেপ্তার ৪ news icon সরকার সিলেটে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী news icon জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর