সিলেট

সিলেটে হামের উপসর্গে ৮  মাস বয়সী শিশুর মৃত্যু

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ ১৪:৩৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়। গতকাল শনিবার (২৪ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ২৫ অক্টোবরের হাম ও রুবেলা রোগবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৬ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ৩ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪৫২। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৬ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন এবং সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন। এ ছাড়া বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাক্রমে ৫ ও ২ জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে যথাক্রমে ১৯ ও ২৮ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে হামে আক্রান্ত ১ হাজার ১১৫ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৮ জন। হবিগঞ্জে শনাক্তদের মধ্যে দুজনের রুবেলা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৯৩ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে নিশ্চিত হামে আক্রান্ত ১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৩। এর মধ্যে সিলেটে ৮৩ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৩২ জন এবং মৌলভীবাজারে ১৬ জনের মৃত্যু হয়েছে।

তবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ২৫ অক্টোবরের হাম ও রুবেলা রোগবিষয়ক প্রতিবেদনে গেল ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon হবিগঞ্জে শাশুড়িকে খুন, জামাতার যাবজ্জীবন কারাদণ্ড  news icon সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫ news icon মৃত্যুর ১০ দিন পর তামাবিল দিয়ে ভারতীয় নারীর মরদেহ হস্তান্তর news icon হাওরে মাছ শিকারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেপ্তার ৪ news icon সরকার সিলেটে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী news icon জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর