সিলেট

সিলেট সীমান্তে সাড়ে ২৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ ১৬:৫৭

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ক্ষতিকর স্কিন সাইন ক্রিম, চশমা, চা-পাতা, জিরা ও টমেটোসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

রবিবার (২৫ অক্টোবর) এসব অভিযান পরিচালনা করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।


বিজিবি জানায়, রবিবার সকাল ১০টার দিকে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশাবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় স্কিন সাইন ক্রিম ২ হাজার ৮০০ পিস, চশমা ৩ হাজার পিস এবং চা-পাতা ২৪০ কেজি জব্দ করা হয়। এসব পণ্যের জব্দমূল্য ২০ লাখ ২০ হাজার টাকা।বাংলাদেশ সংবাদ কভারেজ

 


এ ছাড়া শনিবার (২৪ অক্টোবর) রাতে জৈন্তাপুর বিওপির পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৭০ বস্তা ভারতীয় জিরা ও ৪০০ কেজি টমেটো জব্দ করা হয়। এসব পণ্যের জব্দমূল্য ৩ লাখ ৩৭ হাজার টাকা।

 

বিজিবির তথ্যমতে পৃথক অভিযানে জব্দকৃত এসব পণ্যের সর্বমোট সিজারমূল্য ২৩ লাখ ৫৭ হাজার টাকা।


সিলেট ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon হবিগঞ্জে শাশুড়িকে খুন, জামাতার যাবজ্জীবন কারাদণ্ড  news icon সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫ news icon মৃত্যুর ১০ দিন পর তামাবিল দিয়ে ভারতীয় নারীর মরদেহ হস্তান্তর news icon হাওরে মাছ শিকারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেপ্তার ৪ news icon সরকার সিলেটে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী news icon জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর