সিলেট

জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ ১৫:৪১

জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে আন্ত: জেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) রাত পৌণে ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার আমবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত আলী আহমদ (৪০) জকিগঞ্জের হাড়িকান্দির (আটগ্রাম) এলাকার সবু মিয়ার ছেলে।


পুলিশ জানায়, রবিবার (২৫ অক্টোবর) রাত পৌণে ১১টার দিকে গোয়াইনঘাট থানাধীন আমবাড়ী এলাকা থেকে আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়। গত ৯ অক্টোবর দিবাগত রাত ৪টার দিকে জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল কামারগ্রামে মাস্টার জামাল আহমদের বাড়িতে ডাকাতির ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্য সদস্যদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon হবিগঞ্জে শাশুড়িকে খুন, জামাতার যাবজ্জীবন কারাদণ্ড  news icon সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫ news icon মৃত্যুর ১০ দিন পর তামাবিল দিয়ে ভারতীয় নারীর মরদেহ হস্তান্তর news icon হাওরে মাছ শিকারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেপ্তার ৪ news icon সরকার সিলেটে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী news icon জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর