চাকরি

কৃষি ব্যাংকে চাকরির সুযোগ

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ ১৩:১০

বাংলাদেশ কৃষি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১টি পদে ১ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। গত ৬ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: প্রধান নিরাপত্তা উপদেষ্টা (সার্বক্ষণিক)।

পদমর্যাদা: উপমহাব্যবস্থাপক।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর অবশ্যই বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত মেজর/সমমান পদমর্যাদা থেকে অবসরপ্রাপ্ত হতে হবে।

অভিজ্ঞতা: ব্যাংক/প্রতিষ্ঠান নিরাপত্তা কার্যক্রম হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা, আইন প্রয়োগকারী সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করার সক্ষমতা থাকতে হবে। ব্যাংকিং কার্যক্রম এবং আধুনিক ঝুঁকি/নিরাপত্তা বিষয়ে সম্যক জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা: ৫৫ বছর।

চুক্তির মেয়াদ: ২ বছর (নবায়নযোগ্য)।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ জীবনবৃত্তান্ত সন্নিবেশিত আবেদনপত্র ‘উপমহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়, ৮৩-৮৫, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০’ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর, ২০২৫।

চাকরি থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ১৩ news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে