শিক্ষা

শাকসু নির্বাচনের মনোনয়ন বিতরণ ২ ডিসেম্বর

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ ১৬:৪৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ১৬ নভেম্বর শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

পুনঃতফসিল অনুযায়ী, ২৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা পুনঃপ্রকাশ, ২৯ নভেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ, আগামী ১ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ শুরু, ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা দেওয়া যাবে।
 

৪ ডিসেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ, ৬ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৭ ডিসেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ৯ ডিসেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ, ১০ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত চলবে প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি, ১১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, আগামী ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ।

এর আগে ১৬ নভেম্বর এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।

শিক্ষা থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ১৩ news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে