শিক্ষা

শাকসু নির্বাচন : ৩ দিনে মনোনয়নপত্র নিলেন ২৫১ জন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ ২১:৩৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ আজ শেষ হয়েছে।  তিন দিনব্যাপী মনোনয়নপত্র বিতরণে মোট ২৫১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশনের মুখপাত্র প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রথম দিন ২ ডিসেম্বর কেন্দ্রীয় সংসদে ২৬টি এবং হল সংসদে ২০টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। দ্বিতীয় দিন ৩ ডিসেম্বর কেন্দ্রীয় সংসদে ৫৮টি ও হলে ৪৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার শেষ দিনে কেন্দ্রীয় সংসদে ৬১টি এবং হলে ৪১টি মনোনয়নপত্র বিতরণ করা হয়।

তিন দিনের হিসেবে কেন্দ্রীয় সংসদে মোট ১৪৫টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। হল সংসদে বিতরণ হয়েছে ১০৬টি মনোনয়নপত্র। এর মধ্যে পুরুষ প্রার্থী ৭২ জন এবং নারী প্রার্থী ৩৪ জন। কেন্দ্রীয় সংসদ নির্বাচনেও নারী প্রার্থীদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সেখানে মোট ১৫ জন নারী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রফেসর ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। এবার প্রার্থীসংখ্যা ভালো, নারী প্রার্থীর অংশগ্রহণও উৎসাহজনক।’

শিক্ষা থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ১৩ news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে