আজকের পত্রিকা

সাইবার আক্রমণ

সাইবার আক্রমণের পরও অনেক টিকিট বিক্রি হয়েছে

এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে আগামী ১০ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ

প্রকাশ: ২৫ মে ২০২৫ ১৮:১৮

এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে আগামী ১০ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। এই ম্যাচকে ঘিরে তুমুল আগ্রহ দেশের ফুটবলপ্রেমীদের মাঝে। কারণ এই ম্যাচে হামজা চৌধুরীর সঙ্গে দেখা যেতে পারে সামিত সোমকে।
 


তবে শুরুতেই ফুটবলভক্তদের বিড়ম্বনায় পড়তে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টিকিট বিক্রির প্রক্রিয়ায়। অনলাইনে যে সাইটে টিকিট বিক্রির কথা সেখানে মানুষ শুরুর দিনে ঢুকতেই পারেননি। 
 

শনিবার (২৪ মে) রাতে সাইবার আক্রমণের শিকার হয়েছিল বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাইয়ের ওয়েবসাইট। ফুটবলভক্তদের বিড়ম্বনার জন্য বাফুফে ও টিকিফাই ক্ষমাও চেয়েছে।

তবে সাইবার আক্রমণের পরও অনেক টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে টিকিফাইয়ের কর্মকর্তা ইফতেখার ইফতি। তিনি বলেন, ‘আমাদের কিছু মেইনটেইন্সের কাজ চলছে। শিগগিরই আবার টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে। গতকাল অনেকে টিকিট সংগ্রহ করেছে। বেশ ভালো সংখ্যক টিকিট বিক্রি হয়েছে।’

 

তবে ঠিক কত শতাংশ বা কত হাজার টিকিট বিক্রি হয়েছে সেটা অবশ্য জানাতে পারেনি টিকিফাই। বাফুফে গতকাল রাত ১১টা ২০ মিনিটে সাইবার আক্রমণের ঘোষণা দিয়ে কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। এরপরও নাকি তিন ঘণ্টার মধ্যে ভালো সংখ্যক টিকিট বিক্রি হলো, যা আরও ধোঁয়াশার সৃষ্টি করে।

এ প্রসঙ্গে টিকিফাইয়ের ইফতি বলেন, ‘এখন পর্যন্ত যারা টিকিট সংগ্রহ করেছে আমাদের কাছে সকল তথ্য রয়েছে। অথরিটি (বাফুফে) চাইলে আমরা দিতে পারি। একজনের টিকিট আরেকজনের ইমেইলে যাওয়ার কোনো সুযোগ নেই, এটা কোনোভাবেই সিস্টেমে অ্যালাউ করবে না।’

আজকের পত্রিকা থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ১৩ news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে