সিলেট

বিশ্বনাথে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার পথে মারা গেলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:৩০

সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার ধানের শীষ প্রতিকের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় মিছিলসহকারে যাওয়ার সময় পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান  ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক কার্যকরী সভাপতি সুহেল আহমদ চৌধুরী।


বিশ্বনাথ পৌরসভার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জনসভাস্থলের কাছাকাছি যাওয়া মাত্রই বিকেল সাড়ে ৩টার দিকে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন সুহেল আহমদ চৌধুরী। সঙ্গে সঙ্গে তার সঙ্গীয় নেতাকর্মী ও স্বজনরা তাকে দক্ষিণ সুরমার নর্থ ইষ্ট মেডিকেলে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুহেল আহমদ চৌধুরীর এক স্বজন মোহাম্মদ আলী শিপন। সুহেল আহমদ চৌধুরীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও উপজেলার সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া।

সিলেট থেকে আরো পড়ুন