স্বাস্থ্য

রোগের দাওয়াই কাঁঠাল তা কি জানেন?

প্রকাশ: ০২ জুন ২০২৫ ১০:২৯

গ্রীষ্মকালে দেশে নানা ফলের দেখা পাওয়া যায়। এগুলোর মধ্যে রয়েছে, আম, জাম, কাঁঠাল, লিচুসহ নানা ফল। জাতীয় ফল কাঁঠালের রয়েছে নানা উপকারিতা। গরমের এই ফলটি কাঁচা-পাকা দুভাবেই খাওয়া যায়।

এই কাঁঠালের প্রতি প্রায় সবারই রয়েছে বাড়তি টান।
কাঁঠালের রসালো কোয়া মুখ পুরলেই যেন মন ভরে যায়। পুষ্টিবিদরা জানান, কাঁঠাল শরীরের জন্যেও অত্যন্ত উপকারী। শুধু রসনাতৃপ্তি নয়, কাঁঠালের গুণে অনেক শারীরিক সমস্যার অবসান ঘটে।

চলুন, জেনে নেওয়া যাক—
উচ্চ রক্তচাপ কমায়

কাঁঠালের ফ্ল্যাভোননস উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। তাই রক্তচাপ বেশি হলে কাঁঠাল খাওয়া যেতে পারে। এ ছাড়া এটি শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

রোগের সঙ্গে লড়াই করার শক্তি জোগায় কাঁঠাল। প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাঁঠালের জুড়ি মেলা ভার। যেকোনো ভাইরাল সংক্রমণের ঝুঁকি কমাতেও কাঁঠাল উপকারী।
ডায়াবেটিসের ঝুঁকি কমায়

ডায়াবেটিক রোগীরা কাঁঠাল খেতে পারেন খোলা মনে। পুষ্টিবিদরা জানাচ্ছেন, প্রতিদিনের খাবার তালিকায় কাঁঠাল থাকলে হার্টের রোগ ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে।

কাঁঠালে ক্যারোটিনয়েডস থাকার কারণেই এমন হয়। ব্রাজিলে একটি বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় কাঁঠালে এই উপাদানের উপস্থিতির বিষয়টি প্রথম জানা যায়।
ত্বকের জন্যও ভালো

গরমে ত্বকের সমস্যা বাড়ে। সেই সঙ্গে নিত্যদিনের অযত্নে ত্বক পুষ্টিহীন হয়ে পড়ে। কাঁঠালে রয়েছে ভিটামিন সি, অ্যান্টি-অক্সিড্যান্ট। এই উপাদানগুলো ত্বক ভেতর থেকে টান টান রাখে।

কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ঠিক নয়। তেমনি কাঁঠাল বেশি খেলেও নানা সমস্যা দেখা দিতে পারে। তাই সীমিত পরিমাণে কাঁঠাল খাওয়া উচিত।

স্বাস্থ্য থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ১৩ news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে