স্বাস্থ্য

প্রতিদিন গ্রিন টি খেলে শরীরে যেসব পরিবর্তন ঘটে

প্রকাশ: ২২ জুন ২০২৫ ১১:২৫

গ্রিন টি উপকারিতার কথা কমবেশি সবারই জানা। এটি এমন এক ধরণের চা যা ক্যামেলিয়া সাইনেনসিসের পাতা এবং কুঁড়ি থেকে তৈরি। 

যুক্তরাষ্ট্রের একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হজম, লিভার, অগ্ন্যাশয় ও পুষ্টি বিশেষজ্ঞ ড. জোসেফ সালহাব সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রিন টি’র নানা উপকারিতার কথা জানিয়েছেন। তিনি বলেছেন ‘যারা নিয়মিত গ্রিন টি পান করেন তাদের হৃদরোগের স্বাস্থ্য উন্নত হয়, রক্তচাপ কমে, কোলেস্টেরল ঠিক থাকে, স্মৃতিশক্তি উন্নত হয় এবং ডিমেনশিয়ার ঝুঁকি কম হয়’।

অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে গ্রিন টি এর উপকারিতা
গ্রিন টি এর ইতিবাচক মাইক্রোবায়োটিক প্রভাব রয়েছে। ২০১২ সালের একটি গবেষণায় দেখা গেছে, এটি মানবদেহে ১০-১৪ দিনের মধ্যে বিফিডোব্যাকটেরিয়া এবং অন্যান্য উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধি করে, রক্তে শর্করার মাত্রা এবং প্রদাহ হ্রাস করে।

লিভারের স্বাস্থ্যের জন্য গ্রিন টি এর উপকারিতা
ড. সালহাব জানিয়েছেন, গ্রিন টি লিভারের স্বাস্থ্য ভালো রাখে। সেই সঙ্গে ফ্যাটি লিভারের ঝুঁকি কমায়। 

স্বাস্থ্য থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ১৩ news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে