রাজনীতি

দুই দিনের জেল

ভোট কেনার অভিযোগে জামায়াতের নায়েবে আমির আটক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬ ২২:০৩

রাজধানীর সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে টাকা বিতরণকালে আটক করেছে এলাকাবাসী।

পরে তাকে দুই দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

 বুধবার ঢাকা-৬ আসনের সূত্রাপুর কমিউনিটি সেন্টার সামনে এ ঘটনা ঘটে। সূত্রাপুর থানার ওসি মো মতিউর রহমান বলেন, ‘হাবিব নামে একজনকে সাজা দেওয়া হয়েছে। তার কাছে টাকা পাওয়া গিয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাবিব ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলে।

রাজনীতি থেকে আরো পড়ুন