সিলেট

দিরাইয়ে পুলিশ মেরে আসামী ছিনতাই!

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ০০:১৩

সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।


সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, পলাতক আসামি সাজ্জাদ মিয়াকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে দিরাই থানা পুলিশের একটি টিম।

গ্রেফতারকৃত সাজ্জাদ মিয়াকে থানায় নিয়ে যাওয়ার সময় কিছু দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় আটক সাজ্জাদ মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। 


হামলায় আহত হন এএসআই বিল্লাল ও এএসআই হেলালকে  উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা দেয়া হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত কুমার দাস আহত দুই পুলিশ সদস্য চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


হোসেনপুর গ্রামের কয়েক বাসিন্দা জানিয়েছেন, ঘটনার পর কয়েকজন মুরুব্বি হাতকড়া উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।


এ বিষয়ে জানতে আহত দুই এএসআই ও দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা ফোন রিসিভ করেন নি। 

সিলেট থেকে আরো পড়ুন