বিশেষ-সংখ্যা

গরমে বেঁকে গেল রেললাইন, অল্পের জন্য রক্ষা

প্রকাশ: ০২ জুন ২০২৫ ১৩:০১

সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের লংলা রেলস্টেশন এলাকায় তীব্র গরমে রেললাইন হঠাৎ বেঁকে যায়।

এ ঘটনায় মঙ্গলবার (২৭) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি রাউৎগাঁও ইউনিয়নের লংলা এলাকার একটি জায়গায় আটকা পড়ে।

যদিও চালকের দক্ষতায় বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

জানা যায়, ট্রেন কুলাউড়া আসার সময় পথিমধ্যে নর্তন সৈয়দ বাড়ির সামনে আসলে চলন্ত অবস্থায় দূর থেকে চালক রেললাইন বাঁকা দেখতে পায়।

সঙ্গে সঙ্গেই তিনি ইমারজেন্সি ব্রেক করেন। পরে খবর পেয়ে রেলকর্মীরা রেললাইনে পানি দিয়ে স্বাভাবিক করলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং পাহাড়িকা ট্রেন সিলেট যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমদ। তিনি বলেন, তীব্র গরমে লংলা এলাকায় বিকেলে রেললাইন হঠাৎ বেঁকে যায়। এ সময় সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি কিছু সময় আটকা পরে।

পরে রেলকর্মীরা পানিসহ অন্যান্য সরঞ্জামাদি দিয়ে রেললাইন ঠান্ডা করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে বিকেলে পাঁচটার পর ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন ২০ কিলোমিটার বেগে সতর্কতার সঙ্গে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে রেললাইনে কাজ চলমান রয়েছে।

বিশেষ-সংখ্যা থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ১৩ news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে