সিলেট

সিলেটে ১১দলের লিফলেট বিতরণ

জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি সরকার

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ ১৬:২৫

সিলেটে লিফলেট (প্রচারপত্র) বিতরণ কর্মসূচি পালন করেছে ‘১১ দলীয় ঐক্য’। রোববার (১৩ এপ্রিল) দুপুরে মহানগরের চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এ কর্মসূচিতে ১১ দলের জেলা ও মহানগরের শীর্ষ নেতা-নেত্রী উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন- বর্তমান সরকার জনগণের রায় অমান্য করে গণবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। এতে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। পাশাপাশি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি সরকার। জনগণের ভোটাধিকার হরণ, গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস এবং রাষ্ট্রকে একদলীয় শাসনে পরিণত করার অপচেষ্টা সহ্য করা হবে না।
নেতৃবৃন্দ আরও বলেন- ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার বারবার জনগণের মতামত উপেক্ষা করছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করছে। এর মাধ্যমে দেশে কার্যত গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে। জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে রাজপথই হবে চূড়ান্ত জবাবের মঞ্চ। জনগণকে সাথে নিয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে ১১ দল।
লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন- ‘১১ দলীয় ঐক্য’র অন্যতম শরিক দল এনসিপি-এর সিলেট মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, যুগ্ম-আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম-সদস্যসচিব তাসনিয়া আক্তার লুবনা ও সাগঠনিক সম্পাদক রিপন মিয়া প্রমুখ।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী news icon বৎসরের আবর্জনা দূর হয়ে যাক news icon প্রকল্পের কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: শ্রম মন্ত্রী news icon ৯ খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত সরকারের news icon সারাদেশে র‍্যাবের কড়া নিরাপত্তা, মাঠে স্পেশাল কমান্ডো ফোর্স news icon সিলেটে উচ্ছেদ হচ্ছে অবৈধ ব্যাটারিচালিত রিকশা-ইজি বাইক শোরুম news icon কৃষকের মরণপণ চেষ্টায় রক্ষা পেল হাওরের ধান news icon ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা news icon সিলেটে অপরাধ রুখতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর আল্টিমেটাম news icon সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো হারাতে পারবে না