সিলেট

রাতের আঁধারে সড়কের পাশে মিলল নবজাতক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ ১৮:০৫

বিশ্বনাথে রাতের আঁধারে রাস্তার পাশ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক উদ্ধার করা হয়েছে। নিষ্ঠুরভাবে পথের ধারে ফেলে যাওয়া শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। পরে প্রশাসনের মানবিক উদ্যোগে শিশুটির নাম রাখা হয় ‘ফাতেমা বেগম’ এবং নিশ্চিত করা হয় তার নিরাপদ আশ্রয়।

ঘটনাটি উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা-লামাকাজী সড়কের ধলিপাড়া গ্রাম সংলগ্ন এলাকায়। রোববার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে স্থানীয় সিএনজি অটোরিকশাচালক মুক্তার মিয়া গাড়ি নিয়ে ফেরার পথে ধলিপাড়া গ্রামের ‘পিছর মুখ’ এলাকায় এসে হঠাৎ তার গাড়ি বন্ধ হয়ে যায়। এ সময় নির্জন অন্ধকার সড়কে তিনি শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। পরে এগিয়ে গিয়ে দেখেন, কোনো কাপড় ছাড়া একটি পাতলা কাঁথায় মোড়ানো অবস্থায় পড়ে আছে নবজাতকটি। তাৎক্ষণিক তিনি বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে দেখতে গিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মনছুরা আক্তার এবং ওসি গাজী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

ইউএনও উম্মে কুলসুম রুবি শিশুটিকে কোলে তুলে নিয়ে সেখানে উপস্থিত সবার সম্মতিতে তার নাম রাখেন ‘ফাতেমা বেগম’। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে শিশুটির জন্য নতুন কাপড় ও প্রয়োজনীয় উপহারসামগ্রী প্রদান করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম জানান, শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটিকে নিরাপদ ভবিষ্যতের জন্য সিলেটের বাগবাড়ীস্থ ‘ছোটমণি নিবাসে’ পাঠানো হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী news icon বৎসরের আবর্জনা দূর হয়ে যাক news icon প্রকল্পের কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: শ্রম মন্ত্রী news icon ৯ খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত সরকারের news icon সারাদেশে র‍্যাবের কড়া নিরাপত্তা, মাঠে স্পেশাল কমান্ডো ফোর্স news icon সিলেটে উচ্ছেদ হচ্ছে অবৈধ ব্যাটারিচালিত রিকশা-ইজি বাইক শোরুম news icon কৃষকের মরণপণ চেষ্টায় রক্ষা পেল হাওরের ধান news icon ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা news icon সিলেটে অপরাধ রুখতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর আল্টিমেটাম news icon সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো হারাতে পারবে না