সিলেট

আয় বাড়েনি কিন্তু উন্নয়ন থেমে নেই: সিসিক প্রশাসক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ ১৭:২০

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ১৯, ২২, ৩২, ৩৩, ৩৫, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে সড়ক ও ড্রেনসহ বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর উপস্থিত ছিলেন।
 

পরিদর্শনকালে সিসিক প্রশাসক সংশ্লিষ্ট এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং কার্যাদেশের শর্ত অনুযায়ী কাজের মান ও অগ্রগতি তদারকি করেন।

সাংবাদিকদের তিনি বলেন, সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি পাওয়ায় কাজের পরিধিও বেড়েছে, তবে আয় তেমন বাড়েনি। বর্ধিত ওয়ার্ডগুলো থেকে এখনও কর আদায় শুরু না হলেও সেখানে উন্নয়ন কার্যক্রম চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, নাগরিকদের নগর সুবিধা নিশ্চিত করতে সড়ক নির্মাণ ও পাকাকরণ, সড়ক প্রশস্তকরণ, ড্রেন নির্মাণ এবং সড়কবাতি স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

যত্রতত্র ময়লা ফেলার প্রবণতায় ক্ষোভ প্রকাশ করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একদিকে উন্নয়ন কাজ চলছে, অন্যদিকে অসচেতনভাবে ময়লা ফেলে নগরকে নোংরা করা হচ্ছে। সিটি কর্পোরেশনের কর্মীরা দিনরাত পরিশ্রম করেও নগর পরিচ্ছন্ন রাখতে হিমশিম খাচ্ছেন। তিনি নগরবাসীর প্রতি নির্ধারিত স্থানে ময়লা ফেলা, গৃহকর যথাসময়ে পরিশোধ এবং ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি ১৯ নম্বর ওয়ার্ডের মিরাবাজার খারপাড়া মিতালী আবাসিক এলাকা, ৩২ নম্বর ওয়ার্ডের মেজরটিলা ইসলামপুর, ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলীবাগ ২ নম্বর সড়ক, ৩৩ নম্বর ওয়ার্ডের শাহপরান আবাসিক এলাকা এবং ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের তৈয়ব কামাল, সুলতানপুর ও শ্রীরামপুর এলাকায় চলমান সড়ক, ড্রেন ও সড়কবাতির কাজ পরিদর্শন করেন। এছাড়া ২২ নম্বর ওয়ার্ডের উপশহরের ডি ব্লকের ২৬ নম্বর সড়ক ও ড্রেন উন্নয়ন কাজও তিনি ঘুরে দেখেন।

এ সময় সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সুমন শিকদার, সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য, লিপু সিংহ ও সুমন চন্দ্র দে, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলী, ঠিকাদার ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী news icon বৎসরের আবর্জনা দূর হয়ে যাক news icon প্রকল্পের কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: শ্রম মন্ত্রী news icon ৯ খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত সরকারের news icon সারাদেশে র‍্যাবের কড়া নিরাপত্তা, মাঠে স্পেশাল কমান্ডো ফোর্স news icon সিলেটে উচ্ছেদ হচ্ছে অবৈধ ব্যাটারিচালিত রিকশা-ইজি বাইক শোরুম news icon কৃষকের মরণপণ চেষ্টায় রক্ষা পেল হাওরের ধান news icon ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা news icon সিলেটে অপরাধ রুখতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর আল্টিমেটাম news icon সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো হারাতে পারবে না