প্রবাসে সিলেট

মিশিগানে দক্ষিণ সুরমা এসোসিয়েশন’র পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ ১৪:২৪

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসী সিলেটিদের অন্যতম সংগঠন সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগানের ২০২৬-২০২৭ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১২ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় একটি অভিজাত হোটেলের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।


এ সময় সভাপতি হিসেবে মো: লিলু মিয়া, সাধারণ সম্পাদক জাফর ইকবাল মল্লিক, সাংগঠনিক সম্পাদক পদে মো. আফজাল হোসেনের নাম ঘোষণা করা হয়।

মোট ২২জনকে উপদেষ্টা রাখা হয়েছে কমিটিতে।

পূর্ণাঙ্গ কমিটির পরিচিতির মধ্যদিয়ে সংগঠনটি প্রবাসে সিলেটি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা।

২০১৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা এলাকার প্রবাসীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে নিরলস কাজ করে যাচ্ছে।

পূর্ণাঙ্গ কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন।

কমিটির উপদেষ্টারা হলেন, সৈয়দ মানিক মিয়া, আব্দুল জব্বার বশির, গোলাম ইয়াজদানী চৌধুরী, সৈয়দ লুকমান মিয়া গেদন, নাজমুল হক ফলিক, নাঈম লিয়ন চৌধুরী, এডভোকেট এটিএম ফয়েজ, রিয়াজ উদ্দিন, রেজওয়ান আহমদ রাজন, হেলাল আহমদ, হাজী সফিক মিয়া, মোঃ আফজল আলী, জালাল আহমদ চৌধুরী (আজাদ), মোঃ শাহজাহান বখত, আক্তার হোসেন, মোঃ নিজাম উদ্দীন, আব্দুল কাদির, সিরাজুল ইসলাম সিরুল, মোঃ সায়ুম বখত, আজাদ মিয়া, মুখলিছুর রহমান, আবু তাহের আহমেদ কবির।


কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, সহ সভাপতি লিয়াকত আলী, আবুল হাসান, খালেদ আহমদ রাহীন, কামাল হোসেন লিলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মুমিন হোসেন,

মারুফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান ফয়জুল, শামিম শাহ, মোঃ দুলাল মিয়া, অর্থ সম্পাদক উবায়দুর রহমান মাসুম, সহ-অর্থ সম্পাদক কয়েছ আহমদ, প্রচার সম্পাদক আবুল মাজেদ, সহ-প্রচার সম্পাদক ফয়জুল ইসলাম, জুনেদ আহমদ, আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক মনছুর আহমদ, সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম শামিম, সৈয়দ আলী হোসেন ইমানী, ধর্ম বিষয়ক সম্পাদক সায়েক মিয়া, ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক আবুল রাসেল, তাজুল ইসলাম শিপলু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ আহমদুর চৌধুরী মান্না, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সৈয়দ শামসুজ্জামান ফাহাদ, মোঃ ছয়ফুল আলম, মিনহাজ বখত, সমাজকল্যাণ সম্পাদক তাজুল ইসলাম, সহ সমাজকল্যাণ সম্পাদক

আব্দুল হাই পারভেজ, সুয়েব খন্দকার, মহিলা বিষয়ক সম্পাদক শাহানা বেগম রুকসানা, সহ মহিলা বিষয়ক সম্পাদক নাদিয়া সুলতানা লাকি।

সদস্যরা হলেন, মোঃ বদরুল ইসলাম, নুরুল আলম সিদ্দিকী খালেদ, বেলাল আহমদ, মাহমুদুর রহমান চৌধুরী সুন্নাহ, ফয়সাল আহমদ (মুন্না), আলী আকবার, রুহুল আমিন, আবুল কাশেম মুর্শেদ, লায়েক মিয়া, সুহান চৌধুরী।

প্রবাসে সিলেট থেকে আরো পড়ুন