সারাবিশ্ব

লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশ: ০৭ মে ২০২৬ ১৬:২৭

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দীর্ঘদিন পর দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (৭ মে) বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

ফেরত আসা বেশিরভাগই সমুদ্র পথে ইউরোপে যাওয়ার উদ্দেশে দালাল ও মানবপাচারকারীদের সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিল বলে জানা যায়। তাদের অনেকেই লিবিয়াতে থাকাকালীন অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে ফেরত আসা নাগরিকদের অভ্যর্থনা জানান। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে তাদের অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার অনুরোধ করা হয়।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশটির গানফুদা ও তাজুরা ডিটেনশন সেন্টারে প্রায় ৮৯৫ জন বাংলাদেশির অবস্থান নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ১৭৪ জনকে ফেরত পাঠানো হয়েছে।

আগামী কয়েক সপ্তাহে আরও দুই ধাপে বাকিদের ফিরিয়ে আনার কাজ চলছে। চলতি মাসের মধ্যেই ডিটেনশন সেন্টারে অবস্থানরত ৫২৪ বাংলাদেশিকে ফেরত আনা হবে বলে জানা গেছে।

এর আগে গত ১ এপ্রিল লিবিয়ায় আটক ১৭৫ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছিল। এর মধ্যে গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১২৩ ও তাজুরা সেন্টার থেকে ৬২ জনকে ফেরানো হয়েছিল।

সারাবিশ্ব থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে news icon ভারতীয় গরুর রমরমা বাণিজ্য সুনামগঞ্জের সীমান্তবর্তী পশুর হাটে