রাজনীতি

সিলেটে এনসিপি'র মেয়র ও ৮ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

প্রকাশ: ১০ মে ২০২৬ ২১:১৮

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত ১০০ প্রার্থীর তালিকায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে স্থান পেয়েছেন ৯ জন।

রবিবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ সময় দলটির নেতারা বলেন, তরুণ নেতৃত্ব, সুশাসন ও স্থানীয় উন্নয়নকে সামনে রেখে তারা প্রার্থী বাছাই করেছেন।

এনসিপির ঘোষিত তালিকা অনুযায়ী, হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মো. কামাল আহমেদ। একই জেলায় হবিগঞ্জ সদর পৌরসভার মেয়র পদে প্রার্থী করা হয়েছে মাহবুবুল বারী চৌধুরীকে।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা চেয়ারম্যান পদে খালেদ হাসান এবং কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদে আবু রুকিয়ানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সিলেট জেলায় কোম্পানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে ওবায়েদ আহমেদ, কানাইঘাটে বোরহান উদ্দিন ইউনূস, ওসমানীনগরে হাজি মো. মোশাহিদ আলী, জৈন্তাপুরে জাকারিয়া এবং গোয়াইনঘাটে মনসুরুল হাসান নগরীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রাজনীতি থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে news icon ভারতীয় গরুর রমরমা বাণিজ্য সুনামগঞ্জের সীমান্তবর্তী পশুর হাটে  news icon খামারি থেকে ট্যানারি পর্যন্ত অনিশ্চয়তা news icon সুরমা ডাইকের গুরুত্বপূর্ণ সড়ক ভাঙনের মুখে