রাজনীতি

আপিল বিভাগে জয় পেলেন ব্যারিস্টার সুমন, জামিন বহাল

প্রকাশ: ১১ মে ২০২৬ ১৪:৩৫

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ।

সোমবার (১১ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মামলার রুল দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দেওয়া হয়।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদন জানালেও তা খারিজ করে আগের জামিনই বহাল রাখে আপিল বিভাগ।

এর ফলে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা থাকল না।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন যুবদল নেতা ও স্থানীয় একটি রেস্তোরাঁকর্মী হৃদয় মিয়া। ওই ঘটনার পর দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর পাশাপাশি ব্যারিস্টার সুমনের নামও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের ঠিক আগে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, তিনি পুলিশের সঙ্গে যাচ্ছেন এবং আদালতে দেখা হবে—সবার কাছে দোয়া চেয়েছিলেন তিনি।

পরবর্তীতে ওই মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডেও নেওয়া হয়। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তিতে আসে।

এ ছাড়া ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে রাজধানী ঢাকা ও হবিগঞ্জের বিভিন্ন থানায় আরও একাধিক মামলা রয়েছে।

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

রাজনীতি থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে news icon ভারতীয় গরুর রমরমা বাণিজ্য সুনামগঞ্জের সীমান্তবর্তী পশুর হাটে  news icon খামারি থেকে ট্যানারি পর্যন্ত অনিশ্চয়তা news icon সুরমা ডাইকের গুরুত্বপূর্ণ সড়ক ভাঙনের মুখে