ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে সাগরিকা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল মনাফ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) ভোরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মনাফ উপজেলার ডুংরিয়া গ্রামের বাসিন্দা ও মৃত রিফাত উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ফজরের নামাজ আদায় শেষে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী সাগরিকা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে। পরে সদরপুর সেতুর সামনে বাসটি ফেলে চালক পালিয়ে যান। জয়কলস হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করেছে, তবে চালককে ধরা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আব্দুল মোতালেব জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত বাস পুলিশ হেফাজতে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।
সি/মা/ডেস্ক/এসসিজে
সিলেট থেকে আরো পড়ুন