সিলেট

অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজা শেষে ৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

প্রকাশ: ০৯ জুন ২০২৬ ২২:৩৭

ছবি: সংগৃহীত

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ৭ জন বাংলাদেশি, যারা ভারতের বিভিন্ন আদালতে সাজা ভোগ করেছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টায় গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে বিজিবি ও বিএসএফ-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ জানায়, দেশে ফিরেছেন সুনামগঞ্জ সদর উপজেলার নইগাঙ এলাকার দুই ভাই মো. মুহিবুর রহমান ও আব্দুল কুদ্দুছ, টুকের বাজার গ্রামের মানিক আহমেদ, চানপুর গ্রামের মো. সুহেল আহমেদ, বনগাঁও গ্রামের মো. আল আমিন, শাল্লা উপজেলার শ্রীহাই গ্রামের বাদশাহ মিয়া এবং গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি এলাকার রেস্টলি ব্লাহ।

তারা আগে বিভিন্ন সময়ে গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে তারা কারাগারে যান। মেঘালয় রাজ্যের শিলং জেলা কারাগারে সাজা শেষে বাংলাদেশের আবেদন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠায়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. বজলুর রশিদ বলেন, “উভয় দেশের পুলিশের উপস্থিতিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ৭ জনকে গ্রহণ করা হয়েছে এবং পরে তাদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।”

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন