সিলেট

শাবিপ্রবিতে টিচিং অ্যাসিস্ট্যান্ট দেওয়ার পরিকল্পনা উপাচার্যের

প্রকাশ: ১৪ জুন ২০২৬ ১৭:৩৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষকদের টিচিং অ্যাসিস্ট্যান্ট (টিএ) দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

রোববার (১৪ জুন) বেলা ১১টায় আইকিউএসির সম্মেলন কক্ষে আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এ কথা জানান।


উপাচার্য বলেন, ‘আপনাদের যার যেখানে দক্ষতা আছে, সে অনুযায়ী শিক্ষার্থীদের পড়াবেন এবং একই সঙ্গে তাদের পড়াশোনায় অনুপ্রাণিত করবেন। কীভাবে বিশ্ববিদ্যালয়কে আরও ভালো অবস্থানে নেওয়া যায়, সে লক্ষ্যে সবার সহযোগিতা চাচ্ছি।‘

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের টিএ (টিচিং অ্যাসিস্ট্যান্ট) দিতে চাই। শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং করবেন, যাতে তারা শিক্ষক ও বাবা-মাকে যথাযথ সম্মান করতে শেখে।’
ওবিই কারিকুলাম প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বাড়াতে আইকিউএসি আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম চমৎকার গাইডলাইন প্রণয়নের চেষ্টা চলছে।


উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষক হিসেবে যারা যোগদান করবেন, তাদের জন্য প্রায় ৬ মাসের একটি ভালো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে পাঠদান পদ্ধতি, ক্লাস নেওয়ার কৌশলসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেবেন।


আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষকরা।

সিলেট থেকে আরো পড়ুন