বালাগঞ্জ থেকে অনলাইন জুয়াড়ি দলের সদস্য অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৫টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। রোববার (১৪ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাব।
সোমবার (১৫ জুন) দুপুরে এসব তথ্য জানায় র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, বালাগঞ্জের নিজ গহরপুর গ্রামের ছুরাব আলীর ছেলে বুরহান হোসেন নাছির (৩৩), একই উপজেলার আহম্মদপুর গ্রামের গউছ আলীর ছেলে খলকু মিয়া (৩২), হায়দরপুর গ্রামের তফুর মিয়ার ছেলে আখতার হোসেন (৩০) ও নিজ গহরপুর গ্রামের মৃত গউছ আলীর ছেলে মোঃ ময়নুল ইসলাম (২৮), একই এলাকার আব্দুল সাত্তারের ছেলে শাহেদ আহমদ (৪৫)।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন। এসব প্ল্যাটফর্মে অল্প টাকায় বেশি লাভের প্রলোভন দেখিয়ে মানুষকে যুক্ত করে কমিশন নিতেন। তাদের কাছ থেকে পাঁচটি স্মার্টফোন জব্দ করা হয়েছে, যাতে অনলাইন জুয়ার সংশ্লিষ্ট আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব বলছে, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে কিছু অ্যাপসের মাধ্যমে ২শ টাকায় ৪শ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনকে এই খেলায় জয়েন করিয়ে কমিশন লাভ করেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বালাগঞ্জ থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
সিলেট থেকে আরো পড়ুন