পাঠকের আগ্রহ

সিলেটে ‘মাদকের ডিপো’তে পুলিশের অভিযান,  নারীসহ আটক ২৫

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ ১৪:৪২

সিলেট নগরীর ‘মাদকের ডিপো’ খ্যাত কাষ্টঘর সুইপার কলোনিতে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য, নগদ টাকাসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।

রোববার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, মাদকবিরোধী ওই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ রানা। অভিযানে এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স অংশ নেন।


অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ২২০ পিস ইয়াবা, ৬৯০ পুরিয়া গাঁজা, ১৫৮ লিটার দেশীয় চোলাই মদ এবং মাদক বিক্রয়লব্ধ ৫৭ হাজার ৫০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন মোস্তাকিম আহমেদ আনন্দ, জাকির হোসেন রাকিব, মো. সফর আলী, মো. আব্দুর রাকিব, মো. দেলোয়ার হোসেন, অন্তর বাশফর, মনির হোসেন, মিঠুন বাশফর, লক্ষণ লাল, বিপ্লব লাল, আশিক লাল, শ্রাবণ লাল, থাকাশ রায়, আক্তার হোসেন, শুভ লাল, আকাশ সরকার, অজিত বর্মন, টিটুলাল, মোন্না লাল, ব্লুটকি রানী, সালমা বেগম, মো. আলামিন মিয়া, ওম লাল, মো. সাকিবুল ইসলাম, পাপ্পু লাল বাশফর।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের আগ্রহ থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ১৩ news icon সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় অরাজকতা  news icon নগর ভবনের সামনে থালা হাতে হকারদের ধর্মঘট news icon নগর ভবনের সামনে হকারদের অবস্থান ধর্মঘট news icon হবিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত বাবা ও ছেলে news icon টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী news icon টোকেনে শেষ সারাদিনের উপার্জন news icon গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে দুর্বৃত্তদের হানা, ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু news icon বিছানাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার news icon চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে