সিলেট

শাহজালাল মাজারের দানবাক্সে এবার মিলল ৮৮ লাখ টাকা

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ ১৮:৫২

ছবি: সিলেট মানচিত্র

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে পঞ্চম দফায় পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। এ নিয়ে পাঁচ দফায় দানবাক্সে পাওয়া নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা। নগদ অর্থের পাশাপাশি এবারের গণনায় স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

 

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থ ও মূল্যবান সামগ্রী গণনা শুরু হয়। গণনা কার্যক্রমে মাজারের কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী অংশ নেন।

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দানবাক্স গণনার প্রথম দফায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, দ্বিতীয় দফায় ৪৭ লাখ ১০ হাজার টাকা, তৃতীয় দফায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা এবং চতুর্থ দফায় ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া যায়। সর্বশেষ পঞ্চম দফায় জমা হয়েছে আরও ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা।

 

সর্বশেষ গণনায় নগদ অর্থ ছাড়াও ১ ভরি সাড়ে ৮ আনা স্বর্ণ, ৩ ভরি ১৩ আনা রুপা, ৭ হাজার ৬৪৭ ভারতীয় রুপি ও ১৪ পাউন্ড পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও দানবাক্সে জমা পড়েছে।

 

মাজারের নিরাপত্তা জোরদার এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে চলতি বছরের জুন মাসে বিশেষ দানবাক্স স্থাপন করা হয়। এরপর থেকে নির্দিষ্ট বিরতিতে প্রকাশ্যে দানবাক্সের অর্থ ও মূল্যবান সামগ্রী গণনা করা হচ্ছে।

 

গণনা শেষে সংগৃহীত অর্থ ও মূল্যবান সামগ্রী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অর্থ মাজারের উন্নয়ন এবং সার্বিক সেবামূলক কর্মকাণ্ডে ব্যয় করা হবে।





 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর news icon পলাতক হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী news icon শ্রীমঙ্গলে নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু news icon সিলেটে ২৪ ঘন্টার অভিযানে ৫৭ জন গ্রেফতার, ১০৫টি মামলা news icon শাহজালাল মাজারের দানবাক্সে এবার মিলল ৮৮ লাখ টাকা news icon শাহজালাল মাজারের টাকা আপাতত থাকবে ব্যাংকেই, হচ্ছে না ভাগ-বাটোয়ারা news icon সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২০২