প্রবাসে সিলেট

নিউইর্য়কের ওজনপার্কে ভোজন বিলাস রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৪

নিউইয়র্কের ওজনপার্কে (Ozone Park) নতুন সাজে যাত্রা শুরু করেছে বাংলাদেশি উন্নত খাবারের রেস্টুরেন্ট ভোজন বিলাস। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ব্রুকলিনের ১১৫৯ লিবার্টি অ্যাভিনিউতে (1159 Liberty Ave, Brooklyn, NY 11208) রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন ও পুনঃযাত্রা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইয়র্ক বাংলার সম্পাদক মাওলানা রশীদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সরওয়ার মিলন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোজন বিলাস রেস্টুরেন্টের কর্ণধার কামরুল ইসলাম। তিনি অতিথিদের স্বাগত জানান এবং রেস্টুরেন্টের বিভিন্ন সেবা ও খাবারের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়তুল মামুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারের ইমাম ও খতীব মাওলানা দেলোয়ার হোসাইন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “আল্লাহ তা'আলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তাই ব্যবসা করতে হবে।”

তিনি বলেন, আল্লাহ তাআলা মাঝে মধ্যে মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। তাই কোনো বিপদ-মুসিবতে বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ইসলামী বিধিবিধান মেনে চলার পাশাপাশি সততা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি, ব্যবসা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসাইন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. রুহুল আমীন, মসজিদ আল আমানের সভাপতি বুরহান উদ্দিন কফিল, সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, টাইম টিভি ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু,সাবেক সভাপতি মো: রব মিয়া, স্বন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমদ এবং কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সবুজ, বায়তুল মামুর মসজিদ এন্ড কমিউনিটি সেন্টার এর সেক্রেটারি জেনারেল হাফেজ আবদুল্লাহ আল আরিফ, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ,বাংলাদেশ সোসাইটির সমাজ কল্যাণ সম্পাদক ও ইয়র্ক বাংলা'র নির্বাহী সম্পাদক জামীল আনসারী,কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মিসবাহ আবেদীন, খায়রুল ইসলাম খেকন , বাবুল চৌধুরী ও ফারুক চৌধুরীসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।

ভোজন বিলাস রেস্টুরেন্টের কর্ণধাররা হলেন কামরুল ইসলাম, নূর আলম সিদ্দিক মুন্না, নূরুল ইসলাম বুলবুল, মোর্শেদ আলম, মুহসিল কবীর, মুতাসিম বিল্লাহ সিরাজী ও মুহাম্মদ ফিরোজ।

মালিকদের পক্ষ থেকে কামরুল ইসলাম জানান, গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবার ও ফ্যামিলি প্যাকেজ রাখা হয়েছে। এখানে হালাল খাবার পরিবেশন করা হয় এবং পরিবারের সদস্যদের নিয়ে খাবারের জন্য উপযোগী পরিবেশ রয়েছে।

রেস্টুরেন্টের প্রচারপত্রে দেওয়া তথ্য অনুযায়ী, ভোজন বিলাস স্পেশাল ফ্যামিলি প্ল্যাটারে ২–৩ জনের প্যাকেজের মূল্য ৩৯.৯৯ ডলার এবং ৪–৫ জনের প্যাকেজের মূল্য ৬৯.৯৯ ডলার।

এতে রয়েছে চিকেন শিক কাবাব, চিকেন বটি কাবাব, বিফ কোফতা, ল্যাম্ব চপ, চিংড়ি, বাটার নান, মৌসুমি সালাদ ও ফ্রেঞ্চ ফ্রাই।

এছাড়া ভোজন বিলাস স্পেশাল ফ্যামিলি কাচ্চি প্ল্যাটার এর ২–৩ জনের প্যাকেজ ৪৪.৯৯ ডলার  এবং ৪–৫ জনের প্যাকেজ ৭৯.৯৯ ডলার। এতে কাচ্চি, চিকেন রোস্ট, শামি কাবাব, চিংড়ি, মৌসুমি সালাদ ও ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে।

রেস্টুরেন্টে সকালের জন্য রয়েছে ব্রেকফাস্ট স্পেশাল। এর মূল্য ৪.৯৯ ডলার। এতে রয়েছে ২টি রুটি, মিক্স ভাজি অথবা ডাল এবং ১ কাপ চা। এই অফারটি সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত। 

এছাড়া প্রতি শুক্রবার ও শনিবার রাতে ৮টা থেকে ১২টা পর্যন্ত বিশেষ বুফের আয়োজন রয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য মূল্য ১৪.৯৯ ডলার এবং ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য ৯.৯৯ ডলার।

 প্রচারপত্র অনুযায়ী, বুফেতে অ্যাপেটাইজার, প্রধান খাবার, ডেজার্ট  ও ফলমূলসহ ৩০টির বেশি আইটেম রয়েছে।

এছাড়া হালিম ও নান এবং হাঁসকারি ও ২ পিস চালের রুটি-সহ বিভিন্ন বিশেষ খাবারও রাখা হয়েছে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষের প্রচারপত্রে জানানো হয়েছে, ভোজন বিলাস সপ্তাহের সাত দিন খোলা থাকবে। রেস্টুরেন্ট থেকে খাবার সরাসরি সংগ্রহের পাশাপাশি গ্রাবহাব, উবার ইটস ও ডোরড্যাশ-এর মাধ্যমে ডেলিভারি নেওয়ার সুবিধাও শীঘ্রই চালু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ভোজন বিলাস রেস্টুরেন্টের নতুন যাত্রার সাফল্য কামনা করেন এবং কমিউনিটির মানুষের জন্য এটি একটি পরিচিত ও উন্নত খাবারের ঠিকানা হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রবাসে সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon সরকার সিলেটে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী news icon জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ news icon ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের  প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : বাণিজ্যমন্ত্রী news icon জকিগঞ্জে ছেলের হাতে মা খুন, আহত পরিবারের ৪ সদস্য news icon কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত news icon বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর news icon পলাতক হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী news icon শ্রীমঙ্গলে নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু news icon সিলেটে ২৪ ঘন্টার অভিযানে ৫৭ জন গ্রেফতার, ১০৫টি মামলা news icon শাহজালাল মাজারের দানবাক্সে এবার মিলল ৮৮ লাখ টাকা